ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জনতার মতামতেই তৈরি হবে জামায়াতের নির্বাচনী ইশতেহার : ডা. শফিকুর রহমান

ads

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার এই তথ্য জানান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দেশের জনগণের প্রতি আহ্বান জানান। ডা. শফিকুর রহমান লেখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনী ইশতেহার।


তিনি উল্লেখ করেন যে 'জনতার ইশতেহার' শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের এই মতামতগুলো সংগ্রহ করা হবে।


এর আগে, জামায়াত নেতা ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন।

ads
ads
ads

Our Facebook Page